[email protected] শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: তিন পরিবারের সাত বাংলাদেশি নিহত, আহত ছয়

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬ ৯:৩৭ এএম

সংগৃহীত ছবি

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন পরিবারের সাত বাংলাদেশি নাগরিক নিহত

 হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। স্থানীয় সময় শনিবার (৭ নভেম্বর) রাতে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এ তথ্য নিশ্চিত করেছে। গত ৭ অক্টোবর দিবাগত রাত ২টার দিকে মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে আল-হিমনা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত সবার বাড়ি কক্সবাজার জেলায়।

​নিহত সাতজন হলেন—জিয়াউর রহমান, তাঁর মেয়ে বুশরা, দুই ছেলে ইয়াসির ও ইয়াজান; আলম শাহের স্ত্রী সানজিদা ও মেয়ে ফারিয়া এবং ওমরাহ করতে যাওয়া ইলিয়াসের স্ত্রী আফসানা বিবি। এছাড়া দুর্ঘটনায় জিয়াউর রহমানের স্ত্রী শাকিরা ও মেয়ে ইউসরা, আলম শাহ ও তাঁর ছেলে ফায়সাল, ইলিয়াস এবং গফুর আলম নামের আরেক বাংলাদেশি আহত হয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও অন্যরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​প্রাথমিক তদন্তে জানা গেছে, অতিরিক্ত গতিতে (ঘণ্টায় প্রায় ১৬০ কিমি) গাড়ি চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে তা উল্টে যায়। তবে চালকের দাবি টায়ার ফেটে যাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছিল। দুর্ঘটনাকবলিত যাত্রীদের মধ্যে চারজন আল-আবির কোম্পানিতে কর্মরত ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট দ্রুত পদক্ষেপ নেয় এবং নিহতদের মরদেহ দেশে পাঠানো ও আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

এইচ/এম

সম্পর্কিত খবর