ইসরায়েলে নির্বাচনে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নতুন জোট সরকার গঠনের প্রক্রিয়া
শুরু হয়েছে। দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সরকার গঠনের দায়িত্ব বিরোধী দলীয় নেতা ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটকে দিতে চলায় এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
এক ভিডিও বার্তায় নেতানিয়াহু সতর্ক করে বলেন, বিরোধী জোট যদি সরকার গঠনে আরব ও ইসলামপন্থি দলগুলোর ওপর নির্ভরশীল হয়, তবে তা ভেতরে থেকেই ইসরায়েলকে ধ্বংসের দিকে নিয়ে যাবে এবং দেশটির পতন ঘটাবে।
গত ২৭ অক্টোবরের নির্বাচনে নেতানিয়াহুর কট্টর ডানপন্থি জোট সংখ্যাগরিষ্ঠতা হারায়। বর্তমানে ৬৭ জন আইনপ্রণেতার সমর্থনে গাদি আইজেনকট সরকার গঠনের দৌড়ে এগিয়ে রয়েছেন, বিপরীতে নেতানিয়াহুর পক্ষে রয়েছেন ৪৬ জন। আইজেনকট মধ্যপন্থি ইসলামপন্থি দল 'রাআম' ও আরব জোটের সমর্থন নিয়ে সরকার গড়ার পথ খুঁজছেন।
অন্যদিকে, প্রেসিডেন্ট হারজগ জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনাও খতিয়ে দেখছেন। নেতানিয়াহুও দেশকে সুরক্ষিত রাখতে সব জায়নবাদী দলকে নিয়ে ঐক্যের সরকার গঠনের আহ্বান জানিয়েছেন, তবে তিনি নিজে সেই সরকারের নেতৃত্বে থাকবেন কি না সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি।
এইচ/এম