[email protected] শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩

নিউজিল্যান্ড উপকূলে আটকে পড়ে ৪৩টি তিমির করুণ মৃত্যু

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬ ৯:২৬ এএম

সংগৃহীত ছবি

নিউজিল্যান্ডের উপকূলে আটকে পড়ে অন্তত ৪৩টি পাইলট তিমির মর্মান্তিক মৃত্যু হয়েছে। কেপ

 প্যালিসারের কাছে এনগাউই এলাকায় বৃহস্পতিবার (৫ নভেম্বর) তিমির দল আটকে পড়ার খবর পায় দেশটির সংরক্ষণ বিভাগ (ডিওসি)। প্রাথমিক তথ্যে ২০টির মতো তিমি দেখা গিয়েছিল, যার মধ্যে চারটিকে তখনো জীবিত পাওয়া যায়।

তবে শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে এনগাউই থেকে মাঙ্গাতোয়েতো উপকূল পর্যন্ত তল্লাশি চালিয়ে মোট ৪৩টি তিমি মৃত অবস্থায় উদ্ধার করা হয়। জীবিত তিমিগুলোকে জোয়ারের পানিতে ফেরানোর চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত সেগুলোকেও বাঁচানো সম্ভব হয়নি।

​উদ্ধার অভিযানে যুক্ত ডিওসি, পরিবেশ সংরক্ষণ সংস্থা প্রজেক্ট জোনাহ ও স্থানীয় মাওরি গোষ্ঠী ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে বর্ণনা করেছে। স্কটল্যান্ডের সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়ান এল. বয়েড জানান, সামাজিক প্রাণী হওয়ায় পাইলট তিমিদের পুরো দল একসঙ্গে উপকূলে চলে এসে আটকে পড়ে। গ্রীষ্মকালে খাবারের সন্ধানে তীরে আসার কারণেই নিউজিল্যান্ডে এমন ঘটনা বেশি ঘটে থাকে।

এইচ/এম

সম্পর্কিত খবর