[email protected] শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩

জাপানে শক্তিশালী ভূমিকম্প, বড় কম্পনের শঙ্কায় ৭ দিনের সতর্কতা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬ ৯:২২ এএম

সংগৃহীত ছবি

জাপানের মধ্যাঞ্চলে ৫.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রাত ১টা

 ৪ মিনিটে শিজুওকা প্রিফেকচারে ভূপৃষ্ঠের প্রায় ৪০ কিলোমিটার গভীরে সৃষ্ট এই কম্পনে অন্তত ২২ জন আহত হয়েছেন। সবচেয়ে বেশি কম্পন অনুভূত হয়েছে আইচি প্রিফেকচারে।

এছাড়া হামামাতসু, কিয়োটো, নারা, ইয়ামানাশি ও গিফুসহ বিস্তীর্ণ এলাকা কেঁপে উঠলেও রাজধানী টোকিওতে এর প্রভাব পড়েনি। ভূমিকম্পের ফলে কিছু দোকানে ভাঙা কাচ ছড়াতে দেখা গেছে এবং অনেকে আতঙ্কে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আঘাত পেয়েছেন।

​ভূমিকম্পের পর জাপানের আবহাওয়া অধিদপ্তর নাগরিকদের আগামী এক সপ্তাহ, বিশেষ করে পরবর্তী দুই থেকে তিন দিন সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। তবে ভূতাত্ত্বিক বিশ্লেষণে নানকাই ট্রফ প্লেট এলাকায় এখনো কোনো অস্বাভাবিক পরিবর্তন পাওয়া যায়নি।

সুরক্ষামূলক পদক্ষেপ হিসেবে শিনকানসেন বুলেট ট্রেনের গতি কমিয়ে দেওয়া হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের বোতলজাত পানি, শুকনা খাবার ও জরুরি রসদ মজুত রাখার আহ্বান জানানো হয়েছে।

এইচ/এম

সম্পর্কিত খবর