[email protected] শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭ বাংলাদেশির, আহত ১৫

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬ ৯:৫৩ পিএম

সংগৃহীত ছবি

সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত সাত বাংলাদেশির মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন বাংলাদেশি।

শনিবার (৭ নভেম্বর) ভোররাতে মদিনা থেকে জেদ্দাগামী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

 

কনস্যুলেট সূত্রে জানা গেছে, বাংলাদেশিদের একটি দল গাড়িতে করে মদিনা থেকে জেদ্দায় ফিরছিলেন। পথে তাঁদের বহনকারী বাসটিকে পেছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।

 

নিহত ব্যক্তিরা সবাই আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। তাঁদের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। নিহতদের মধ্যে একাধিক পরিবারের সদস্য রয়েছেন। তাঁদের মধ্যে শিশুও আছে।

 

দুর্ঘটনায় নিহত সাতজনের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত ১৫ জনকে একই হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

এদিকে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানতে সৌদি আরবের স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট। কনস্যুলেটের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়েছে।

 

তবে দুর্ঘটনার পূর্ণাঙ্গ কারণ এবং হতাহতদের বিস্তারিত পরিচয় সম্পর্কে এখনো সব তথ্য পাওয়া যায়নি।

এফ/ডি

সম্পর্কিত খবর