[email protected] শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩

ইরানকে ৯০টি উন্নত ক্ষেপণাস্ত্র লাঞ্চার দিচ্ছে রাশিয়া

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬ ৯:২২ এএম

সংগৃহীত ছবি

রাশিয়া ইরানকে ৯০টি উন্নত এলএমইউআর (LMUR) গাইডেড ক্ষেপণাস্ত্র লাঞ্চার সরবরাহ

 করতে সম্মত হয়েছে। ইউক্রেনের বেসরকারি গোয়েন্দা সংস্থা 'দ্য ডালাস অ্যানালিটিক্স' সম্প্রতি দুই দেশের এই গোপন লেনদেন সংক্রান্ত নথিপত্র হস্তগত ও প্রকাশ করেছে।

​ফাঁস হওয়া নথি অনুযায়ী, রাশিয়া ইরানকে ‘এলএমইউআর’ নামক উন্নত গাইডেড ক্ষেপণাস্ত্রের লঞ্চার সরবরাহের পরিকল্পনা করেছে। এই ক্ষেপণাস্ত্রগুলো মূলত অ্যাটাক হেলিকপ্টার থেকে নিক্ষেপ করা হয়। ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রায় হামলা শুরু করার পর থেকেই রুশ বাহিনী ইউক্রেনীয় লক্ষ্যবস্তুর বিরুদ্ধে এই ক্ষেপণাস্ত্রটি ব্যাপকভাবে ব্যবহার করে আসছে।

​'কে-১০' নামের একটি নির্দিষ্ট রপ্তানি চুক্তির আওতায় এই সরবরাহ ব্যবস্থা রাখা হয়েছে। চুক্তির তথ্যমতে, এই লাঞ্চার সিস্টেমগুলো রাশিয়ার শীর্ষস্থানীয় অস্ত্র ও ক্ষেপণাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান 'ভিম্পেল' তৈরি করেছে। এগুলো ২০২৪ সালের শেষভাগ থেকে ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে সরবরাহ করার কথা রয়েছে। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নথিপত্রে ‘কে-১০’ বলতে ইরানকে নির্দেশ করা হয়েছে।

​তবে এই লাঞ্চারগুলো শেষ পর্যন্ত ইরানের কাছে পৌঁছেছে কি না, সে বিষয়ে পুরোপুরি নিশ্চিত হতে পারেনি দ্য ডালাস অ্যানালিটিক্স। তবে ফাঁস হওয়া নথিপত্রে ২০২৩ সালে ইরানের জন্য ছয়টি 'ইয়াক-১৩০' জেট ট্রেইনার বিমান সরবরাহের সময়সূচি পাওয়া যায়, যা পরবর্তীতে বাস্তবে বিমান হস্তান্তরের খবরের সঙ্গে হুবহু মিলে গেছে।

এইচ/এম

সম্পর্কিত খবর