রাজধানীর গুলশানের শুটিং ক্লাবে আয়োজিত 'ওয়েডিং কার্নিভাল' ফ্যাশন শোয়ের সমাপনী দিনে
ফের বিতর্কের জন্ম দিলেন চিত্রনায়িকা পরীমনি। রোববার মধ্যরাতে মঞ্চে তার পরিবেশনার শেষ পর্যায়ে দর্শকরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করলে তিনি ক্ষুব্ধ হয়ে আপত্তিকর অঙ্গভঙ্গি (মধ্যমা আঙুল প্রদর্শন) করেন। এ ঘটনাকে কেন্দ্র করে সেখানে তীব্র উত্তেজনার সৃষ্টি হলে শেষ পর্যন্ত তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বাধ্য হন।
ধারণা করা হচ্ছে, সেখানে থাকা সাংবাদিকদের লক্ষ্য করেই পরীমনি এই অঙ্গভঙ্গি করেছিলেন। ঘটনার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়লে তিনি এক স্ট্যাটাসে অনুষ্ঠানের অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার জন্য আয়োজকদের দায়ী করেন। উল্লেখ্য, এর আগে গুলশানে নিজের গাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে ফেসবুক লাইভে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিতর্কে জড়িয়েছিলেন এই অভিনেত্রী।
এইচ/এম