দেশের নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণির চলতি বছরের বার্ষিক পরীক্ষা
গ্রহণ ও ফলাফল প্রকাশসংক্রান্ত সব কার্যক্রম আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সম্প্রতি দেশের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো এক চিঠিতে এই সময়সীমা নির্ধারণ করে দেয়।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, ২০২৬ সালের ষষ্ঠ থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা গ্রহণ এবং ফলাফল প্রকাশের যাবতীয় প্রক্রিয়া ২৪ ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন করতে হবে।
এই নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসনের বিভিন্ন দপ্তরে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, শিক্ষার্থী ও অভিভাবকদের অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
এইচ/এম