[email protected] শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩

এইচএসসি খাতা পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬ ১১:১৫ পিএম

সংগৃহীত ছবি

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদনের সময়সীমা বাড়িয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

অনলাইন আবেদন প্রক্রিয়ায় কারিগরি জটিলতা দেখা দেওয়ায় শিক্ষার্থীদের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

শনিবার (৭ নভেম্বর) পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

 

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগে আবেদনের শেষ সময় ছিল ৭ নভেম্বর রাত ১২টা। সেটি বাড়িয়ে আগামী ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

 

এতে বলা হয়, শনিবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত অনলাইন ব্যবস্থায় কারিগরি সমস্যার কারণে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন কার্যক্রম ব্যাহত হয়। ফলে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারেননি। শিক্ষার্থীদের এ অসুবিধা বিবেচনায় নিয়ে আরও ১২ ঘণ্টা সময় বাড়ানো হয়েছে।

 

এর আগে গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফল অনুযায়ী, এবার ১২ লাখ ৪০ হাজার ৯৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। মোট পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ, যা গত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন।

 

এ বছর জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ৭২ হাজার ১৭৬। অর্থাৎ এক বছরের ব্যবধানে সর্বোচ্চ ফল অর্জনকারীর সংখ্যা কমেছে ২৯ হাজার ১৩ জন।

এফ/ডি

সম্পর্কিত খবর