[email protected] মঙ্গলবার, ২ জুন ২০২৬
১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

লাইব্রেরি উন্নয়নবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন জাবি উপাচার্য

জাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬ ৮:৩১ পিএম

সংগৃহীত ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান লাইব্রেরি খাতে ‘অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স (ওডিএ)’ বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন।

চার দিনের এই সফরে তিনি সিউলে অনুষ্ঠিত একটি সম্মেলনে যোগ দেবেন।


বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে তিনি ঢাকাস্থ বিমানবন্দর থেকে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন।


আগামী ১৮ থেকে ২১ এপ্রিল পর্যন্ত দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ‘কোরিয়া-বাংলাদেশ লাইব্রেরি ওডিএ ওয়ার্কিং কনফারেন্স’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে দুই দেশের লাইব্রেরি ব্যবস্থার আধুনিকায়ন ও উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা হবে।


কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর লাইব্রেরি সেবা, বিবলিওগ্রাফিক ডেটা ব্যবস্থাপনা এবং MARC সিস্টেম উন্নয়নের মতো প্রযুক্তিগত বিষয়গুলো সম্মেলনে গুরুত্ব পাবে। কোরিয়ান প্রতিষ্ঠান ‘লিবারট্রি ইনক.’-এর সহযোগিতায় এ আয়োজন করা হচ্ছে।


সম্মেলনে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিরা ওডিএ কর্মসূচির আওতায় সম্ভাব্য যৌথ উদ্যোগ, প্রযুক্তি বিনিময় এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করবেন।


সফর শেষে আগামী ২১ এপ্রিল উপাচার্যের দেশে ফেরার কথা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এসআর

সম্পর্কিত খবর