[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

নববর্ষ উপলক্ষে ববি ছাত্রদলের দুই দিনের কর্মসূচি

ববি প্রতিনিধি

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬ ২:০৮ এএম

সংগৃহীত ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলা নববর্ষ উপলক্ষে দুই দিনব্যাপী আয়োজনের ঘোষণা দিয়েছে।

পহেলা বৈশাখ ও ১৪৩৩ বঙ্গাব্দকে ঘিরে আজ ১৪ ও আগামীকাল ১৫ এপ্রিল এই কর্মসূচি পালিত হবে।

সোমবার (১৩ এপ্রিল ২০২৬) সংগঠনটির সভাপতি মো. মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক মো. আরিফ হোসাইন শান্ত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


ঘোষণা অনুযায়ী, প্রথম দিনের আয়োজন অনুষ্ঠিত হবে ১৪ এপ্রিল (১লা বৈশাখ)।

এদিন বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে গ্রামীণ ঐতিহ্যভিত্তিক বিভিন্ন খেলাধুলা ও প্রতিযোগিতার ব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে হাড়িভাঙা, বালিশ খেলা, মোরগ লড়াই, সিনিয়র-জুনিয়রদের রশি টানাটানি এবং পুকুরে হাঁস ধরার মতো আয়োজন থাকবে।


পরদিন ১৫ এপ্রিল (২রা বৈশাখ) কীর্তনখোলা কনফারেন্স রুমে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হবে।


বিজ্ঞপ্তিতে ছাত্রদল নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের এ আয়োজনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

তাদের প্রত্যাশা, এই উদ্যোগের মাধ্যমে ক্যাম্পাসে নববর্ষের আনন্দঘন পরিবেশ সৃষ্টি হবে এবং পারস্পরিক সৌহার্দ্য আরও জোরদার হবে।

এসআর

সম্পর্কিত খবর