[email protected] শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

গণভোটের রায় বাস্তবায়ন না করাই বর্তমান পরিস্থিতির অন্যতম কারণ: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬ ১:২৩ পিএম

সংগৃহীত ছবি

গণভোটের রায় কার্যকর না করাই বর্তমান পরিস্থিতি সৃষ্টির অন্যতম প্রধান কারণ বলে মন্তব্য

 করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক।

​বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর মিন্টু রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় জোটের এক বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

​মামুনুল হক অভিযোগ করেন, পরাজিত ও বিতাড়িত ফ্যাসিবাদী অপশক্তি দেশের জনগণের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধনের মাধ্যমে একটি নৈরাজ্যকর পরিবেশ তৈরির চেষ্টা চালাচ্ছে। জনমনে আতঙ্ক ছড়িয়ে তারা বাংলাদেশের জনগণ ও বিশ্ববাসীর কাছে নিজেদের প্রকৃত চেহারা নতুন করে প্রকাশ করছে।

​তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে করণীয় নির্ধারণ করতেই এই বৈঠক আহ্বান করা হয়েছে। জাতির সামনে ইস্পাতকঠিন ঐক্যের বার্তা তুলে ধরে তিনি জানান, বিতাড়িত, পরাজিত ও আধিপত্যবাদী এই অপশক্তিকে যেকোনো মূল্যে প্রতিহত করা হবে।

​দেশবাসীকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে অবস্থান করে এই অপশক্তি মোকাবিলা করার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, জুলাই বিপ্লবে রাজপথে যে ঐক্য গড়ে উঠেছিল, সেটিই বাংলাদেশের রক্ষাকবচ। এই ঐক্যে কোনো ধরনের বিভেদ বা ফাটল সৃষ্টি হলে দেশ দুর্বলতার দিকে ধাবিত হতে পারে। সেই ঐক্যের মূল ভিত্তি ছিল জুলাই সনদ এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, যা গণভোটের মাধ্যমে জনগণের রায়ে প্রতিফলিত হয়েছে।

​গণভোটের রায় কার্যকর না করাকে বর্তমান অস্থিতিশীলতার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে তিনি দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণ এবং জুলাই শক্তির ঐক্যবদ্ধ অবস্থানের ওপর গুরুত্বারোপ করেন। সবশেষে তিনি আশা প্রকাশ করেন, দেশের মানুষ যেভাবে দল-মতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদী শক্তিকে বিতাড়িত করেছিল, প্রয়োজনে তারা আবারও সেই ঐক্যের প্রমাণ দেবে।

এইচ/এম

সম্পর্কিত খবর