জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে
ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গার্মেন্টস শ্রমিকরা এদেশেরই মানুষ। ৮০ লাখ পরিবার গার্মেন্টস শিল্পের উপর নির্ভরশীল। শ্রমিকদের ন্যায্য মূল্য নির্ধারণ করা হোক, যাতে তারা সাদামাটা ভাবে হলেও খেয়ে বেঁচে থাকতে পারে।
গার্মেন্টস শিল্পে ৪০ লাখ কর্মচারী রয়েছে। বর্তমান আন্দোলনে থাকা গার্মেন্টস শ্রমিকদের বেতন বড়ানোই যদি তাদের লক্ষ্য হয়ে থাকে, তাহলে লেদার ফ্যাক্টরি কেন আক্রান্ত হচ্ছে? সিরামিক ফ্যাক্টরি কেন আক্রান্ত হচ্ছে? তাহলে বিদ্যুৎ অফিসে কেন হামলা করা হচ্ছে—আগুন দেওয়া হচ্ছে? একেবারেই পরিষ্কার, একটা তৃতীয় অপশক্তি এর পেছনে কাজ করছে। তারা এসব কিছুকে তছনছ করে দিতে চাচ্ছে।
আমাদের দাবি হচ্ছে এদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। আমরা বিশ্বাস করি কোনো শ্রমিক তার কর্মস্থল ধ্বংস করতে যাবে না। কারণ এটা তার রিজিকের ঠিকানা। নিঃসন্দেহে এরা হচ্ছে দুষ্কৃতিকারী। এরা এগুলোতে উসকানি দেয়। আমরা লক্ষ্য করেছি গার্মেন্টস আন্দোলনে ব্যাকপ্যাক নিয়ে যারা ঘুরে বেড়াচ্ছে, তারা কারা? এদের ব্যাপারে আমাদের গৃহীত ব্যবস্থা নিতে হবে। এখানে সরকারি দল আর বিরোধী দল বলে কিছু নেই। এখানে দেশ আমাদের সবার আগে। আমাদের ইন্ডাস্ট্রি বাঁচাতে হবে।
গার্মেন্টস শিল্পকে এগিয়ে নিয়ে গেলে আমরা বেকারত্ব দূর করতে পারব। আমাদের এই শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে। বৈদেশিক মুদ্রার ৮০ শতাংশ আসে এই গার্মেন্টস শিল্প থেকে। কাজেই এই শিল্পকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে।
গার্মেন্টস শ্রমিকরা এদেশেরই মানুষ। ৮০ লাখ পরিবার গার্মেন্টস শিল্পের উপর নির্ভরশীল। শ্রমিকদের ন্যায্য মূল্য নির্ধারণ করা হোক, যাতে তারা খেয়ে বেঁচে থাকতে পারে। তাদের জন্য যে ৬টি হাসপাতাল তৈরির ঘোষণা প্রধানমন্ত্রী দিয়েছেন, আমরা আশা করব সেটার বাস্তবায়ন যেন হয়। শ্রমিকরা এটার বাস্তবায়ন দেখলে তাদের আস্থা বেড়ে যাবে, কাজের গতি বেড়ে যাবে। এতে মালিক-শ্রমিক এবং দেশ উপকৃত হবে।
এইচ/এম