[email protected] শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
২৯ কার্তিক ১৪৩৩

নগর পুড়িলে দেবালায় এড়ায় না: নাহিদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬ ৯:২২ এএম

সংগৃহীত ছবি

জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের লক্ষ্যবস্তুতে পরিণত করছে পতিত সন্ত্রাসী

 ফ্যাসিস্ট শক্তি—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই আশঙ্কার কথা জানান।

​নাহিদ ইসলাম তার পোস্টে উল্লেখ করেন, পতিত শক্তিগুলো একে একে সবাইকে আক্রমণের লক্ষ্য বানাচ্ছে। প্রবাদের উদ্ধৃতি দিয়ে তিনি লেখেন, ‘নগর পুড়িলে দেবালয় এড়ায় না’—অর্থাৎ আজ একজনের ওপর আঘাত এলে কাল অন্যদের ওপরও তা আসবে।

​আওয়ামী লীগের ভূমিকার কঠোর সমালোচনা করে এনসিপির এই আহ্বায়ক দাবি করেন, দলটি এদেশীয় কোনো শক্তি নয়। দিল্লির আশ্রয়-প্রশ্রয় ও ইন্ধনে জুলাইবিরোধী শক্তিগুলো বাংলাদেশকে ক্ষতবিক্ষত করার চেষ্টা করছে। দেশের ভেতরে নাশকতা চালিয়ে তারা সীমান্ত পার হয়ে ওপারে আশ্রয় নিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

​জনগণের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সরকার ও প্রশাসনের ওপর আর কোনো ভরসা নেই উল্লেখ করে নাহিদ ইসলাম লেখেন, নিজেদের পথ নিজেদেরই বেছে নিতে হবে। তবে যেকোনো বাংলাদেশবিরোধী অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে এবং গণতান্ত্রিক উপায়েই মোকাবিলা করা হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এইচ/এম

সম্পর্কিত খবর