[email protected] শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩

১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চ শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬ ৯:২৩ এএম

সংগৃহীত ছবি

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি

 রোধ এবং বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসনের দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চ শুরু হয়েছে।

​শনিবার (৩১ অক্টোবর) সকাল আটটা ২০ মিনিটে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে এই লংমার্চ শুরু হয়। এর আগে সেখানে আয়োজিত উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

​জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এইচ এম হামিদুর রহমান আযাদের সঞ্চালনায় এবং পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। হামিদুর রহমান আযাদ বলেন, জনগণের দাবি আদায়ে এই লংমার্চ এবং অবিলম্বে সংবিধান সংস্কার কমিটি গঠন করে সংস্কার করতে হবে।

​সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন—

​এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ

​বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক

​জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

​বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা আব্দুল কাইয়ুম ছোবহানী

​আমার বাংলাদেশ পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু

​জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান

​বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান

​বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান

​বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম

​ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দামসহ ১১ দলীয় ঐক্যের অন্যান্য শীর্ষ নেতারা।

এইচ/এম

সম্পর্কিত খবর