[email protected] বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩

১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক চলছে, এজেন্ডা ৩১ অক্টোবরের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬ ১২:৩৮ পিএম

সংগৃহীত ছবি

দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং আগামী ৩১ অক্টোবর

 অনুষ্ঠাতব্য ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষ্য নিয়ে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক চলছে।

​মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে রাজধানী ঢাকার ২৯ মিন্টো রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এই উচ্চপর্যায়ের বৈঠক শুরু হয়।

​বৈঠকে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ জোটটির অন্যান্য শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত আছেন। 

এসআর

সম্পর্কিত খবর