[email protected] সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩

আওয়ামী লীগের সঙ্গে বিএনপি সরকারের আঁতাতের অভিযোগ নাহিদ ইসলামের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬ ৭:২৯ পিএম

সংগৃহীত ছবি

আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সঙ্গে আঁতাত করে দলটিকে ফিরিয়ে আনতে বিএনপি সরকার

 সব ধরনের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

​রোববার (২৫ অক্টোবর) বিকেলে রাজধানীর মিরপুরে আয়োজিত দলের এক গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

​নাহিদ ইসলামের বক্তব্য: এনসিপির আহ্বায়ক অভিযোগ করেন যে, বর্তমানে দেশে দলীয়করণ চলছে এবং বিএনপি রাষ্ট্রের অর্থ অপচয় করে নিজেদের ব্রান্ডিং করছে। দলটি জনগণের রায়কে অবমাননা করেছে দাবি করে দেশ রক্ষায় জুলাইয়ের মতো আবারও সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

​আখতার হোসেনের বক্তব্য: এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, শুধু নির্বাচন হলেই সব কিছু ঠিক হয়ে যাবে—এমন ভাবনার বাস্তবে কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। এর পাশাপাশি তিনি অভিযোগ করেন যে, দেশজুড়ে ছিনতাই ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী পুরোপুরি ব্যর্থ হয়েছেন।

এসআর

সম্পর্কিত খবর