জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি নতুনভাবে সাজানোর উদ্যোগ নিয়েছে দলটি।
দলীয় সূত্রে জানা গেছে, নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ কয়েকটি পদে পরিবর্তন আনার পরিকল্পনা করা হচ্ছে। এর অংশ হিসেবে সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে সারজিস আলম ও আসিফ মাহমুদ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহকে দায়িত্ব দেওয়ার প্রস্তাব রয়েছে।
এ ছাড়া দলের সাংগঠনিক কাঠামো পুনর্বিন্যাসের অংশ হিসেবে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক পদ দুটি বিলুপ্ত করার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব ও সাংগঠনিক কাঠামো চূড়ান্ত করার বিষয়ে দলটির পক্ষ থেকে পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য জানানো হতে পারে।
এসআর