সরকার বিধবা কিংবা বেকারদের জন্য কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে তা নেবেন এমন মন্তব্য করে স্বজনপ্রীতি ও অনিয়মের সমালোচনা করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
সারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ তুলে হাসনাত আবদুল্লাহ বলেন, সাম্প্রতিক নিয়োগপ্রক্রিয়ায় সংসদ সদস্যদের ছেলে-মেয়ে, এমনকি শ্যালিকারাও ডিলারশিপ পেয়েছেন বলে দেখা গেছে।
এ ধরনের পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, সরকার বিধবা বা বেকার কার্ড চালু করলে এমপিদের স্ত্রীরাই সবার আগে তা নেবেন।
শিক্ষাঙ্গনের পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন এনসিপির এই নেতা। এ সময় তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্যের প্রসঙ্গ তুলে বলেন, শিক্ষক ও শিক্ষার্থীরা কেউই তাঁকে চান না বলে তাঁর দাবি।
একটি বিশেষ গোষ্ঠী দেশকে আবারও পেছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
এসআর