আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কঠোর মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকায় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত মাগুরা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রাব্বীর কবর জিয়ারত করেন রাশেদ খাঁন।
পরে সেখানে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় শেখ হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে মন্তব্য করেন তিনি। রাশেদ খাঁনের বক্তব্য, আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের অনেকে ভারতে আশ্রয় নিয়েছেন।
তাঁদের দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার বিষয়টি নিয়েও তিনি সংশয় প্রকাশ করেন। শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, তাঁকে কবর দেওয়ার মতো সাহসও বাংলাদেশে আওয়ামী লীগের কারও নেই।
কবর জিয়ারত ও সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মাগুরা জেলা ছাত্রদল, যুবদল এবং স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসআর