বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আটটি জেলা ও মহানগর ইউনিটের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন কমিটি পাওয়া ইউনিটগুলো হলো—খুলনা, কুষ্টিয়া, শেরপুর, শরীয়তপুর, মুন্সীগঞ্জ, সাতক্ষীরা ও সিলেট জেলা এবং সিলেট মহানগর।
সিলেট মহানগর যুবদলের পাঁচ সদস্যের কমিটিতে সভাপতি হয়েছেন মির্জা মোহাম্মদ সম্রাট এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার।
সিনিয়র সহসভাপতি এমদাদুল হক স্বপন, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহেদি প্রিন্স এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে হোসাইন আহমেদকে।
সিলেট জেলা যুবদলের ছয় সদস্যের আংশিক কমিটিতে সভাপতি হয়েছেন মোহাম্মদ মকসুদ আহমদ এবং সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু। কমিটির অন্যরা হলেন—সিনিয়র সহসভাপতি কয়েস আহমদ, সহসভাপতি মকসুদুল করিম নুহেল, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল ও সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব।
খুলনা জেলা যুবদলের পাঁচ সদস্যের কমিটিতে সভাপতি হয়েছেন মেখ নাদিমুজ্জামান জনি এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন। সিনিয়র সহসভাপতি জাবির আলী, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন গাজী শহীদুল ইসলাম।
কুষ্টিয়া জেলা যুবদলের সাত সদস্যের কমিটিতে ফুহাদ রেজা ফাহিমকে সভাপতি এবং জিল্লুর রহমান জনিকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
অন্য পদে রয়েছেন সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, সহসভাপতি জাকারিয়া মিলন, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জব্বার মিলন ও সাংগঠনিক সম্পাদক মোজাক্কির রহমান রাব্বি।
সাতক্ষীরা জেলা যুবদলের পাঁচ সদস্যের কমিটিতে সভাপতি হয়েছেন হাফিজুর রহমান মুকুল এবং সাধারণ সম্পাদক শফিকুল আলম বাবু।
সিনিয়র সহসভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন এবং সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা সবুজ।
শরীয়তপুর জেলা যুবদলের পাঁচ সদস্যের কমিটিতে জামাল উদ্দিন বিদ্যুৎকে সভাপতি ও নজরুল ইসলাম মৃধাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সিনিয়র সহসভাপতি লিয়াকত হোসেন, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক বাদল এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন আতিকুল ইসলাম।
মুন্সীগঞ্জ জেলা যুবদলের দুই সদস্যের আংশিক কমিটিতে সভাপতি করা হয়েছে মোহাম্মদ সোহেল রানাকে এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোজাম্মেল হক মুন্না।
শেরপুর জেলা যুবদলের পাঁচ সদস্যের কমিটিতে মো. আতহারুল ইসলাম আতাকে সভাপতি এবং মো. শওকত হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটিতে সিনিয়র সহসভাপতি মবিনুজ্জামান মিল্টন, সহসভাপতি মকসুদুল করিম নুহেল এবং সাংগঠনিক সম্পাদক হাশেম আহমেদ সিদ্দিকী।
কেন্দ্রীয় যুবদল জানিয়েছে, অনুমোদন পাওয়া এসব জেলা ও মহানগর ইউনিটকে আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।
পরে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এসআর