[email protected] মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে মেয়রপ্রার্থী করল এনসিপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৮:৫৪ পিএম

সংগৃহীত ছবি

আসন্ন ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রার্থী করেছে দলটি।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে এনসিপির কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সভায় দুই সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরাও অংশ নেন।

সভায় ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যা চিহ্নিত করে কাজ করা, সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী বাছাই এবং জুলাইয়ের শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

পাশাপাশি নিষিদ্ধ ও পলাতক আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক থাকার কথাও বলা হয়।

অনুষ্ঠানে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও নাসীরুদ্দীন পাটওয়ারী ছাড়াও এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ দুই মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

 

এসআর

সম্পর্কিত খবর