ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী
নজরুল ইসলামের সদস্যপদ বিষয়ে বক্তব্যের পূর্বে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জন্য শুভকামনা জানিয়ে দোয়া প্রার্থনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সংসদের তৃতীয় অধিবেশনে 'এসআরবি বিল ২০২৬' সংক্রান্ত পর্যালোচনার একপর্যায়ে পারস্পরিক এই প্রার্থনার ঘটনা ঘটে।
এর আগে আলোচনার সূচনাতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের ভূয়সী প্রশংসা করে জামায়াত আমির বলেন, তাঁর মধ্যে বিশেষ এক আধ্যাত্মিক বা রুহানি ভাব বিদ্যমান। পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, বিরোধীদলীয় নেতা ইতিপূর্বে সংসদে তাঁর জন্য দোয়া করেছেন। এরই পরিপ্রেক্ষিতে বিরোধীদলীয় নেতাকে একজন প্রবীণ ও শ্রদ্ধেয় ব্যক্তি হিসেবে আখ্যায়িত করে স্বরাষ্ট্রমন্ত্রীও তাঁর দীর্ঘায়ু ও ধৈর্য কামনায় মহান আল্লাহর কাছে প্রাথনা করেন।
এসআর