[email protected] বৃহঃস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
৫ ভাদ্র ১৪৩৩

স্বামীর শেষকৃত্যে যোগ দিতে ১২ ঘণ্টার প্যারোলে ঢাকার বাসভবনে দীপু মনি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ আগষ্ট ২০২৬ ১০:৩০ এএম

সংগৃহীত ছবি

প্রয়াত স্বামীকে শেষ বিদায় জানাতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে সাবেক শিক্ষামন্ত্রী ও

 কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি ধানমন্ডির কলাবাগানের বাসভবনে পৌঁছেছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে কড়া পুলিশি পাহারায় প্রিজন ভ্যানে করে তাকে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে ধানমন্ডির বাসায় নিয়ে আসা হয়।

​পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, তার প্রয়াত স্বামী তৌফিক নেওয়াজের মরদেহ সকালে কলাবাগানের বাসভবনে আনা হলে দীপু মনি সেখানে তার শেষ দর্শন করেন। এরপর মরদেহ নেওয়া হবে গুলশানের আজাদ মসজিদে, যেখানে বাদ জোহর জানাজা ও দোয়া শেষে বনানী কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

এর আগে বুধবার দুপুরে দীপু মনির আইনজীবী চার দিনের প্যারোলের আবেদন করলেও মুন্সীগঞ্জের জেলা প্রশাসক বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার মুক্তি মঞ্জুর করেন। ২০২৪ সালের গণ-অভ্যুত্থান সংশ্লিষ্ট একাধিক মামলায় কারাবন্দি দীপু মনির স্বামী দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের জটিলতায় ভুগছিলেন এবং সম্প্রতি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। 

এসআর

সম্পর্কিত খবর