[email protected] বৃহঃস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
৫ ভাদ্র ১৪৩৩

রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় এমপিদের কাছে ভোট চাইলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ আগষ্ট ২০২৬ ১০:২২ এএম

সংগৃহীত ছবি

বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠেয় রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষ্যে বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী ও

 সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের সংসদ সদস্যদের (এমপি) কাছে তাকে ভোট দেওয়ার আবেগঘন আহ্বান জানিয়েছেন। বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনের সরকারি দলীয় সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের সভায় তিনি এই আহ্বান জানান। সভা চলাকালে তিনি দলের প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বর্তমান চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। দীর্ঘ রাজনৈতিক পথচলায় নিজের দায়িত্ব পালনের কথা স্মরণ করে অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চান এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কখনো আপস না করার অঙ্গীকার করেন।

​সভায় চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি সংসদ সদস্যদের ভোটদানের নিয়মাবলি জানান এবং মির্জা ফখরুলের পক্ষে ভোট চান। পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমানও বক্তব্যে দলের সংসদ সদস্যদের ফখরুলকে ভোট দেওয়ার আহ্বান জানান। নিয়মানুযায়ী রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করলে মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হবে। বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ নেতৃবৃন্দসহ দলের অন্যান্য সংসদ সদস্যরা এই সভায় উপস্থিত ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর