[email protected] বৃহঃস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
৫ ভাদ্র ১৪৩৩

১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে ঢাকায় ডা. দীপু মনি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ আগষ্ট ২০২৬ ৯:৫২ এএম

সংগৃহীত ছবি

সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সংসদ সদস্য ডা. দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দিয়ে

 মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে ঢাকায় পাঠানো হয়েছে।

​বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা ১৫ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশের প্রিজন ভ্যানে করে তাকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। তার সুরক্ষায় ভ্যানের সামনে ও পেছনে পুলিশের দুটি গাড়ি ছিল।

​মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ বিষয়টি নিশ্চিত করে জানান, দীপু মনির মেয়ে তনী দীপাভলী নেওয়াজ বুধবার (১৯ আগস্ট) জেলা প্রশাসকের কাছে প্যারোলের আবেদন করেন। সেই আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টার মুক্তির অনুমোদন দেওয়া হয়। নির্ধারিত সময় শেষে তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে আনা হবে।

এসআর

সম্পর্কিত খবর