[email protected] রবিবার, ৯ আগস্ট ২০২৬
২৫ শ্রাবণ ১৪৩৩

রাষ্ট্রপতি নির্বাচনে লড়বে জামায়াত, প্রার্থী চূড়ান্ত আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ আগষ্ট ২০২৬ ১:৫৬ এএম

সংগৃহীত ছবি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী দল জামায়াতে ইসলামী।

দলটির পক্ষ থেকে একক প্রার্থী দেওয়া হবে। তবে প্রার্থীর নাম চূড়ান্ত হবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠকে।

শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

পরে দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা শেষে নির্বাহী পরিষদের সদস্যরা নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে একমত হন।

এ সিদ্ধান্তের পর প্রার্থী নির্ধারণে রোববার (৯ আগস্ট) ১১ দলীয় ঐক্যের শীর্ষ পর্যায়ের বৈঠক ডাকা হয়েছে।

ওই বৈঠকেই বিরোধী জোটের রাষ্ট্রপতি প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও শনিবারের বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কারসহ বিভিন্ন রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা হয়।

পাশাপাশি ১১ দলীয় ঐক্যের ঘোষিত চলমান কর্মসূচি এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকৌশল নিয়েও মতবিনিময় করেন নেতারা।

এসআর

সম্পর্কিত খবর