[email protected] রবিবার, ৯ আগস্ট ২০২৬
২৫ শ্রাবণ ১৪৩৩

শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিনকে গুম: ট্রাইব্যুনালের তদন্তে প্রমাণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ আগষ্ট ২০২৬ ৭:৪৮ পিএম

সংগৃহীত ছবি

২০১৫ সালে বিএনপি নেতা ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে র‍্যাবের টিএফআই

 (টাস্কফোর্স ইন্টেরোগেশন) সেলে বন্দি রেখে নির্যাতনের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ওই সময়ের র‍্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্পৃক্ততা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

​শেখ হাসিনার নির্দেশনায় বিএনপির তৎকালীন যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে। শনিবার (৮ আগস্ট) সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি জানান, দ্রুতই তদন্ত শেষে দোষীদের বিচারের মুখোমুখি করা হবে।

​চিফ প্রসিকিউটর আরও জানান, গুমের পর তাকে ভারতে পাচারের ঘটনায় যারা জড়িত ছিল, তাদের তথ্যও গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যেই সালাহউদ্দিন আহমদের কাছ থেকে প্রাথমিক বক্তব্য নেওয়া হয়েছে এবং দ্রুতই তার আনুষ্ঠানিক জবানবন্দি রেকর্ড করা হবে।

​এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে দেওয়া গুমের শিকার ছাত্রদল নেতা ও আইনজীবী সোহেলের জবানবন্দিতেও সালাহউদ্দিন আহমদকে টিএফআই সেলে বন্দি রেখে নির্যাতন চালানোর চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

এসআর

সম্পর্কিত খবর