[email protected] বৃহঃস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
২১ শ্রাবণ ১৪৩৩

বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে ১১ দলীয় ঐক্যের গণসমাবেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ আগষ্ট ২০২৬ ১১:১৬ এএম

সংগৃহীত ছবি

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল

 মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসমাবেশ শুরু হয়েছে। বৃষ্টিকে উপেক্ষা করে এই গণসমাবেশে হাজার হাজার নেতাকর্মী যোগ দিয়েছেন।

​বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ সমাবেশ শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

​সমাবেশ শুরুর সময় বৃষ্টি নামলেও তা উপেক্ষা করে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক ইতোমধ্যে কর্মসূচিতে অংশ নিয়েছেন। এখনো অনেক নেতাকর্মী মিছিলে মিছিলে দলে দলে সমাবেশে যোগ দিচ্ছেন। বৃষ্টির মধ্যেই কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। ইতোমধ্যে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট ও আশেপাশের এলাকা নেতাকর্মীদের ঢলে মুখরিত হয়ে উঠেছে।

এসআর

সম্পর্কিত খবর