[email protected] মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
৬ শ্রাবণ ১৪৩৩

এমপি গাজী নজরুলের ভিডিও ভাইরাল, 'দ্বিতীয় স্ত্রী' বলে দাবি জেলা জামায়াতের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ জুলাই ২০২৬ ১২:০৯ পিএম

সংগৃহীত ছবি

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল

 ইসলামের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। সোমবার (২০ জুলাই) রাতে ভিডিওটির একাধিক দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। শুরুর দিকে জেলা জামায়াতের মিডিয়া সেলের পক্ষ থেকে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি বলে দাবি করা হলেও, এমপি গাজী নজরুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার সাড়া পাওয়া যায়নি।

​তবে পরবর্তী সময়ে ঘটনাটি নিয়ে মুখ খুলেছেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি ও মিডিয়া বিভাগের প্রধান মাওলানা আজিজুর রহমান। তিনি জানান, ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাওয়া নারী সংসদ সদস্যের দ্বিতীয় স্ত্রী, যা প্রথম স্ত্রীর সম্মতিতেই সম্পন্ন হয়েছিল। তবে এই ব্যক্তিগত ভিডিও কীভাবে জনসম্মুখে ছড়িয়ে পড়ল বা ফাঁস হলো, তা তারা অভ্যন্তরীণভাবে খতিয়ে দেখছেন বলে নিশ্চিত করেছেন।

এসআর

সম্পর্কিত খবর