[email protected] মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
৬ শ্রাবণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে রাশেদ খাঁনের নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ জুলাই ২০২৬ ১২:০৩ পিএম

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় বিএনপি নেতা মো. রাশেদ খাঁনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

এ বিষয়ে রোববার (১৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, রাশেদ খাঁন যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) সহকারী (রাজনৈতিক) পদে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে।

নিয়োগের বিস্তারিত শর্ত পৃথক চুক্তিপত্রে নির্ধারিত হবে।

সোমবার (২০ জুলাই) রাশেদ খাঁন নিজের ফেসবুক অ্যাকাউন্টে নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনটি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেন।

পোস্টে তিনি মহান আল্লাহর প্রতি শুকরিয়া প্রকাশ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান।

একই সঙ্গে দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।

এসআর

সম্পর্কিত খবর