[email protected] সোমবার, ২০ জুলাই ২০২৬
৫ শ্রাবণ ১৪৩৩

জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬ ৯:১৪ পিএম

সংগৃহীত ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাইয়ের চেতনা ও গণঅভ্যুত্থানের আদর্শকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে দীর্ঘদিন রাজনীতি করা সম্ভব নয়।

নতুন ব্যবস্থার কথা বলে যদি পুরোনো ধ্যানধারণার পথেই ফিরে যাওয়া হয়, তাহলে জনগণের সমর্থন ধরে রাখা কঠিন হবে।

রোববার (১৯ জুলাই) বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও জনআকাঙ্ক্ষার আলোকে সংবিধানের প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

এ লক্ষ্যে সংবিধান সংশোধন কমিটি, শিক্ষক, আইনজীবী এবং সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের মতামত নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক ঐকমত্য ছাড়া যে কোনো গণভোট আয়োজন সংবিধানের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তাঁর মতে, অতীতে এ ধরনের উদ্যোগ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

সালাহউদ্দিন আহমদের ভাষ্য, রাষ্ট্র সংস্কার অবশ্যই সংবিধানিক কাঠামোর মধ্য থেকেই এগিয়ে নিতে হবে।

একই সঙ্গে তিনি উল্লেখ করেন, যারা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবি করছেন, তাদের অনেকেই সংবিধান সংশোধনসংক্রান্ত আলোচনায় অংশ নেননি।

এসআর

সম্পর্কিত খবর