কুমিল্লা জেলা পরিষদের ১০ কোটি টাকা বরাদ্দ নিয়ে জেলা প্রশাসকের বক্তব্যের জবাবে দীর্ঘ ৪৩ মিনিটের ফেসবুক লাইভে এসে হাতেকলমে
বিস্তারিত হিসাব দিয়েছেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। দেবিদ্বারে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে এই অর্থ ব্যয় করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, রাজস্ব ও এডিপি বরাদ্দের পার্থক্য না বুঝে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই বক্তব্য দেওয়া হয়েছে।
এই বিশেষ বরাদ্দ স্থানীয় সরকার বিভাগ থেকে দেওয়া হয়েছে, যা জেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে এবং এর সঙ্গে ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই।
তিনি আরও স্পষ্ট করেন যে, ২০২৪-২৫ অর্থবছরে এডিপি সাধারণ, এডিপি বিশেষ এবং রাজস্ব নিজস্ব মিলিয়ে দেবিদ্বারে মোট ৮ কোটি ৪২ লাখ টাকার ১৪৮টি প্রজেক্ট দেওয়া হয়েছিল, যার কোনোটিই এখনো পূর্ণাঙ্গ শেষ হয়নি।
সব তথ্য জেলা পরিষদের ওয়েবসাইটে ওপেন রয়েছে উল্লেখ করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে হওয়া অপপ্রচারের নিন্দা জানান। পাশাপাশি হাসনাত আবদুল্লাহ জানান, তার এলাকার সব বরাদ্দের বিবরণ তিনি নিয়মিত ‘জবাবদিহিতা’ নামক ফেসবুক পেজে এবং লাইভে এসে জনগণের সামনে প্রকাশ করেন।
এসআর