[email protected] রবিবার, ১৭ মে ২০২৬
৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

মোটরসাইকেল ব্যবহারকারীদের ওপর নতুন কর আরোপ না করার আহ্বান জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ মে ২০২৬ ১২:৫৪ পিএম

সংগৃহীত ছবি

মোটরসাইকেল মালিক ও চালকদের ওপর নতুন করে কর আরোপের সম্ভাব্য উদ্যোগ থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

রোববার (১৭ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশের অধিকাংশ মোটরসাইকেল ব্যবহারকারী মধ্যবিত্ত কিংবা নিম্নআয়ের মানুষ।

জীবিকা নির্বাহ ও দৈনন্দিন প্রয়োজন মেটাতেই তারা মোটরসাইকেল ব্যবহার করেন।

তিনি উল্লেখ করেন, রাষ্ট্রের রাজস্ব বাড়ানোর প্রয়োজনীয়তা থাকলেও সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে এমন সিদ্ধান্ত গ্রহণ করা সমীচীন হবে না।

বিশেষ করে যারা প্রতিদিন জীবনসংগ্রাম করে চলেছেন, তাদের জন্য নতুন কর আরোপ বাড়তি ভোগান্তির কারণ হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।


জামায়াত আমির আরও বলেন, সরকার যদি এ ধরনের কোনো পরিকল্পনা নিয়ে থাকে, তাহলে তা পুনর্বিবেচনা করা উচিত। অন্যথায় জনগণের স্বার্থের পরিপন্থী সিদ্ধান্ত হিসেবে বিষয়টি দেখা হতে পারে বলেও তিনি সতর্ক করেন।

এসআর

সম্পর্কিত খবর