[email protected] মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
১০ অগ্রহায়ণ ১৪৩৩

তিন বাহিনীর বিশেষ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬ ১২:৫০ পিএম

সংগৃহীত ছবি

নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সেখানে সশস্ত্র বাহিনীর তিন শাখার বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়ার চূড়ান্ত পর্ব সরেজমিনে পর্যবেক্ষণ করবেন তিনি।

 

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার স্বর্ণদ্বীপে অবতরণ করে। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে করে যাত্রা শুরু করেন তিনি।

 

স্বর্ণদ্বীপে প্রথমবারের মতো সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সগুলোর সমন্বয়ে অনুষ্ঠিত হচ্ছে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’। এই মহড়ার সমাপনী পর্যায়ের অনুশীলন প্রত্যক্ষ করবেন প্রধানমন্ত্রী।

 

সফরকালে দেশীয় প্রযুক্তিতে তৈরি বিভিন্ন সামরিক সরঞ্জামের প্রদর্শনীও ঘুরে দেখবেন তিনি। পাশাপাশি মহড়ায় অংশ নেওয়া তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

 

এই বিশেষ যৌথ অনুশীলনে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নিচ্ছে।

মহড়া পরিদর্শন ও সংশ্লিষ্ট কার্যক্রম শেষে মঙ্গলবার বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এফ/ডি

সম্পর্কিত খবর