প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আহ্বানে সাড়া দিয়ে সরকারের সঙ্গে সংলাপে অংশ নিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল।
এনসিপির তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
প্রতিনিধি দলের অন্য দুই সদস্য হলেন সদস্যসচিব আখতার হোসেন এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
জানা গেছে, সম্প্রতি দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ধারাবাহিক সহিংসতার প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে গত বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
ওই বৈঠকের পরিপ্রেক্ষিতেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ/এইচ/টি