মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা প্রদানের মাধ্যমে তাঁদের প্রতি রাষ্ট্রের দায় কিছুটা হলেও পূরণের চেষ্টা করছে সরকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধ এবং বীর মুক্তিযোদ্ধাদের অবদান তাঁকে সবসময় গভীরভাবে অনুপ্রাণিত করে। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তিনি নিজেও গর্ববোধ করেন।
তিনি আরও বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালে মুক্তিযুদ্ধের ইতিহাস ও বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন ইতিবাচক উদ্যোগ গ্রহণ করেছে।
বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে মর্যাদাপূর্ণ ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের সার্বিক কল্যাণে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ/এইচ/টি