[email protected] রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৭ অগ্রহায়ণ ১৪৩৩

১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, বজ্রবৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬ ৯:২৬ এএম

সংগৃহীত ছবি

ঢাকাসহ দেশের ১২টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

 

শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা আবহাওয়ার বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

 

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, পাবনা, টাঙ্গাইল, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা পশ্চিম-দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো বাতাস বয়ে যেতে পারে।

 

এ সময় সংশ্লিষ্ট এলাকাগুলোতে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

 

এ পরিস্থিতিতে ১২ জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে।

এফ/ডি

সম্পর্কিত খবর