[email protected] মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
২ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬ ৭:৩৪ পিএম

সংগৃহীত ছবি

ঢাকায় ২০২৭ সালে সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে

 আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে।

​সোমবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

​সভায় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান।

​এ ছাড়া, পররাষ্ট্র ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা সভায় অংশ নেন।

​সভায় ২০২৭ সালে ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসবের প্রস্তুতি ও আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এইচ/এম

সম্পর্কিত খবর