হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি গণমাধ্যমকে জানান, সকালে বুকে ব্যথা অনুভব করায় মন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর হৃদ্রোগ বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামানের নেতৃত্বে তার এনজিওগ্রাম করা হয়।
তিনি আরও জানান, স্বাস্থ্যমন্ত্রী বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং তার অবস্থা স্থিতিশীল।
তবে মন্ত্রীর হৃদ্যন্ত্রে রিং বা স্টেন্ট বসানো হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি চিকিৎসক ডা. ফজলে রাব্বি।
এফ/ডি