ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন পাঁচ শিক্ষক।
তিনি জানান, বুধবার দুজন এবং বৃহস্পতিবার আরও তিনজন শিক্ষক পদত্যাগপত্র জমা দিয়েছেন।
পদত্যাগ করা পাঁচ শিক্ষক হলেন—আরবি বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ রফিকুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আতিয়া সানজিদা শর্মী, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শারমীন কবীর এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম।
এদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধের পরিপ্রেক্ষিতেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে অভিযোগ করেছেন কয়েকজন শিক্ষক। নাম প্রকাশ না করার শর্তে পদত্যাগ করা এক শিক্ষক জানান, প্রশাসনের পক্ষ থেকে তাঁকে ডেকে পদ ছাড়ার বিষয়ে অনুরোধ জানানো হয়। পরে তিনি সেই অনুরোধে সম্মতি দেন।
তবে শিক্ষকদের ওপর কোনো ধরনের চাপ প্রয়োগের অভিযোগ নাকচ করেছেন প্রক্টর ইসরাফিল রতন। তাঁর মতে, বিষয়টি নিয়ে অযথা রাজনৈতিক ব্যাখ্যা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, দায়িত্ব পরিবর্তন বা পদত্যাগ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমের স্বাভাবিক অংশ। তিনি নিজেও আগে সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করেছেন, বর্তমানে প্রক্টর হিসেবে কাজ করছেন। দায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব না হলে তাঁর ক্ষেত্রেও পদত্যাগের বিষয়টি আসতে পারে।
এফ/ডি