[email protected] বুধবার, ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩

ইউপি নির্বাচনের সময়সূচি নির্ধারণে ১৬ নভেম্বর বসছে ইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬ ৫:৫৭ পিএম

সংগৃহীত ছবি

দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন কোন এলাকায় কবে অনুষ্ঠিত হবে, তা চূড়ান্ত করতে আগামী ১৬ নভেম্বর বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

একই সভায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি ও বিতরণ কার্যক্রম নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হবে।

 

বুধবার (১১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

 

তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় চার নির্বাচন কমিশনার অংশ নেবেন।

 

সভায় মূলত দুটি বিষয়ে সিদ্ধান্ত ও আলোচনা হওয়ার কথা রয়েছে। প্রথমত, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি। দ্বিতীয়ত, স্মার্ট এনআইডি কার্ডের উৎপাদন, ব্যক্তিগত তথ্য সংযোজন এবং বিতরণের জন্য প্রয়োজনীয় পারসোনালাইজেশন সেন্টারসংক্রান্ত বিষয়।

 

ইসির পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, পাঁচ ধাপে ইউপি ভোট আয়োজনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে।

নির্বাচন কমিশনের পরিকল্পনায় উপজেলা সদর ও এর আশপাশের ইউনিয়নগুলোকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। প্রথম ধাপে প্রায় ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের সম্ভাবনা রয়েছে।

এফ/ডি

সম্পর্কিত খবর