দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত এক দিনে মারা যাওয়া আটজনের মধ্যে সাতজন ঢাকা বিভাগের (সিটি করপোরেশন এলাকার বাইরে) এবং একজন খুলনা বিভাগের বাসিন্দা।
নতুন ভর্তি রোগীদের বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ঢাকা বিভাগে (সিটি করপোরেশন বাদে) ১৯৬ জন, ময়মনসিংহে ৭৩ জন, চট্টগ্রামে ২০৬ জন, খুলনায় ২২০ জন, রাজশাহীতে ২২৯ জন, রংপুরে ৭১ জন, বরিশালে ২১১ জন এবং সিলেটে ২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া ঢাকা মহানগরের সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে গত ২৪ ঘণ্টায় নতুন করে চিকিৎসাধীন হয়েছেন ৩৬৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ নভেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৫৩ হাজার ৭৬৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৪৭ হাজার ১৫৮ জন।
এ সময়ে ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭৪ জনে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬ হাজার ১৩৬ জন রোগী।
এফ/ডি