[email protected] রবিবার, ৮ নভেম্বর ২০২৬
২৪ কার্তিক ১৪৩৩

মালয়েশিয়ায় চাকরিতে লটারিতে নির্বাচিত ৩০০ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬ ৮:৩২ পিএম

সংগৃহীত ছবি

কোনো ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় চাকরি করার সুযোগ পাচ্ছেন ১১২ জন বাংলাদেশি।

এ নিয়োগের অংশ হিসেবেকরা হয়েছে। নির্বাচিতদের মধ্য থেকে পরীক্ষা নিয়ে চূড়ান্তভাবে কর্মী নির্বাচন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান।

 

রোববার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় প্রবাসীকল্যাণ ভবনের প্রবাসী মিলনায়তনে ইলেকট্রনিক লটারির মাধ্যমে প্রাথমিক প্রার্থী নির্বাচন করা হয়। মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানির জন্য এ কর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হয়। এ সময়ের মধ্যে মোট ৪ হাজার ২৯ জন আবেদন করেন। তাঁদের মধ্য থেকে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স পদে ১০০ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

 

লটারি কার্যক্রমে মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) কর্মকর্তাদের পাশাপাশি গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

 

চূড়ান্ত তালিকা পাওয়া যাবে যেখানে

প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জনের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনের প্রতিনিধিরা এ পরীক্ষায় অংশ নেবেন। যাচাই-বাছাই শেষে যোগ্য ১১২ জনকে বিনা অভিবাসন খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে।

 

চূড়ান্তভাবে নির্বাচিত কর্মীদের নামের তালিকা বোয়েসেলের ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

 

ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুরু হতে পারে যাত্রা

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আহমাদুল হক বলেন, আগামী পাঁচ বছরে এক কোটি কর্মী বিদেশে পাঠানোর লক্ষ্য রয়েছে সরকারের। মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী নিয়োগের এ উদ্যোগ সেই পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক হবে।

 

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানান, সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে এবারই প্রথম লটারির মাধ্যমে প্রাথমিকভাবে প্রার্থী বাছাই করা হয়েছে। নির্বাচিত কর্মীদের ফ্লাইট ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

তিনি আরও জানান, মালয়েশিয়ার পর্যটন, উৎপাদন ও কেয়ারগিভিং খাতে অতিরিক্ত ৫৫৮ জন কর্মী নিয়োগের চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল। এসব কর্মীর স্বাস্থ্য পরীক্ষা, বিমানভাড়াসহ প্রয়োজনীয় ব্যয় নিয়োগকর্তারা বহন করবেন। ফলে তাঁরাও কোনো অভিবাসন খরচ ছাড়াই মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাবেন।

এফ/ডি

সম্পর্কিত খবর