[email protected] শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬ ৭:৩৩ পিএম

সংগৃহীত ছবি

‘মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে শুক্রবার (৬ নভেম্বর) দেওয়া বাণীতে রাষ্ট্রপতি

 মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের সব নাগরিককে শুভেচ্ছা জানিয়ে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। বাণীতে তিনি ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লবে অংশগ্রহণকারী বীর সেনানী ও দেশপ্রেমিক জনতার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।
​রাষ্ট্রপতি বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বরে সিপাহি-জনতার ঐক্যের মাধ্যমে দেশ তাঁবেদারি অপশাসন ও ষড়যন্ত্র থেকে স্বাধীনতা-সার্বভৌমত্ব ফিরে পায় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্ত হয়ে দেশের জাতীয় সংকট উত্তরণের দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র, আইনের শাসন, অর্থনৈতিক মুক্তি এবং সুশাসন প্রতিষ্ঠা করেন।

​ সশস্ত্র বাহিনী ও সর্বস্তরের জনগণের ঐক্যে ২০০২৪ সালের গণ-অভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে দেশকে রক্ষা করা হয়েছে। নির্বাচিত সরকারের নেতৃত্বে দেশ আবার গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং সংসদকে কেন্দ্রবিন্দুতে রাখা অপরিহার্য। তিনি দলমত নির্বিশেষে সকলকে দুর্নীতি ও বৈষম্য দূর করে 'সবার আগে বাংলাদেশ' দর্শনের ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এইচ/এম

সম্পর্কিত খবর