বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধি এবং মোংলায় নতুন শিল্পকারখানা গড়ে তোলার ওপর
গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ ও চীন একসঙ্গে কাজ করতে চায় জানিয়ে এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করতে বিদ্যুৎ, গ্যাস ও অবকাঠামো সংক্রান্ত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে ব্যক্ত করেছেন তিনি।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাগেরহাটের মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে 'ইনভেস্ট বাংলাদেশ' ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান 'চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন' (সিআরসিসি)-এর মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর উপলক্ষে সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেনের নেতৃত্বে আসা এক উচ্চপর্যায়ের চীনা প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রী মতবিনিময় সভায় মিলিত হন।
সভায় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে চীনা বিনিয়োগের আরও ব্যাপক সুযোগ ও সম্ভাবনা রয়েছে। মোংলা অঞ্চলে নতুন শিল্পকারখানা গড়ে তোলার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করে দেশের উত্তরাঞ্চল পর্যন্ত সম্প্রসারণের জোর চেষ্টা করা হবে। এ লক্ষ্য অর্জনে পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে এবং প্রয়োজনীয় অবকাঠামো দ্রুত গড়ে তুলতে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হবে।
এইচ/এম