[email protected] বৃহঃস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩

এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬ ১১:০২ এএম

সংগৃহীত ছবি

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে তিনি মোংলায় পৌঁছান। এর আগে সকাল ৮টা ৪৫

 মিনিটে রাজধানীর গুলশান এভিনিউয়ের নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সেখান থেকে সকাল ৯টায় হেলিকপ্টারযোগে তিনি মোংলার উদ্দেশে যাত্রা করেন।

​প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী হেলিকপ্টারে মোংলায় পৌঁছেছেন। সেখানে নির্ধারিত অনুষ্ঠান শেষে তিনি সড়কপথে খুলনা যাবেন। খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার পর বিকেলে হেলিকপ্টারে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

​প্রধানমন্ত্রীর দিনের সূচি:

​সকাল ১০:০০ টা: মোংলা বন্দরে পৌঁছানো এবং ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ।

​সকাল ১০:৩০ টা: মোংলা বন্দরে দুটি কনটেইনার জেটি নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন।

​বেলা ১১:১৫ টা: মোংলা বন্দর থেকে সড়কপথে বাগেরহাটের হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা।

​বেলা ১২:৪৫ টা: হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত।

​বেলা ০১:১৫ টা: সড়কপথে খুলনার উদ্দেশে রওনা।

​দুপুর ০২:১৫ টা: খুলনা সার্কিট হাউসে যাত্রাবিরতি।

​বিকাল ০৩:০০ টা: খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর আনুষ্ঠানিক উদ্বোধন।

​বিকাল ০৪:৩০ টা: হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা।

​বিকাল ০৫:১৫ টা: তেজগাঁও বিমানবন্দরে অবতরণ।

এইচ/এম

সম্পর্কিত খবর