বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর
ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) জিজ্ঞাসাবাদে তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপ দাবি করেছেন, কয়েকজনের ধাওয়া খেয়ে তুরাগ নদে ঝাঁপ দিয়েছিলেন তাহসিফ।
শুক্রবার (৩০ অক্টোবর) পিবিআই সূত্রে এই তথ্য জানা গেছে।
পুলিশের হেফাজতে থাকা দ্বীপ জানান, ঘটনার দিন তারা ঘটনাস্থলে কথা বলছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন তাদের ধাওয়া করলে তাহসিফ বাঁচার জন্য নদে ঝাঁপ দেন এবং তিনি নিজে সেখান থেকে পালিয়ে যান।
এদিকে, সাবেক এই সেনা কর্মকর্তার মরদেহ উদ্ধার করা স্থানের কাছাকাছি এলাকা থেকে নম্বরপ্লেটবিহীন একটি সন্দেহজনক মোটরসাইকেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই মোটরসাইকেলটি নিহত তাহসিফ সাউরির কি না, তা বর্তমানে যাচাই করে দেখছে পিবিআই।
এইচ/এম