[email protected] শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
৯ কার্তিক ১৪৩৩

মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬ ১০:০৫ এএম

সংগৃহীত ছবি

সঙ্গীত শিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে।

শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ভোরে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

ঘটনার সময় গাড়িতে ছিলেন না এই সংগীতশিল্পী। এ কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কারা এবং কী উদ্দেশ্যে গুলি চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে আসিফ আকবরের ব্যক্তিগত বিরোধ কিংবা অন্য কোনো কারণ জড়িত কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

ওসি মো. আসাদুজ্জামান বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। গুলিবর্ষণের নেপথ্যের কারণ অনুসন্ধানের পাশাপাশি জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

আসিফ আকবর দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পীদের একজন। সংগীতাঙ্গনের পাশাপাশি ক্রীড়াঙ্গনেও তাঁর পরিচিতি রয়েছে। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের দায়িত্বও পালন করেছেন।

এসআর

সম্পর্কিত খবর