ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে দেশের আট বিভাগে আগামী দুই দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের সব অঞ্চলে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানিয়েছেন।
প্রথম দিনের পূর্বাভাস (২৮ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা)
খুলনা বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে।
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে।
দ্বিতীয় দিনের পূর্বাভাস (২৯ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা)
রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ দিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থা
পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় অর্ণব পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার সকালে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করেছে। বর্তমানে এটি অন্ধ্র প্রদেশ ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় আকারে অবস্থান করছে এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।
গত ২৪ ঘণ্টার তাপমাত্রা ও বৃষ্টিপাত
সর্বোচ্চ বৃষ্টিপাত: ঈশ্বরদীতে ৫০ মিলিমিটার রেকর্ড করা হয়েছে।
সর্বোচ্চ তাপমাত্রা: রাজশাহীর বাঘাবাড়ি, চট্টগ্রামের ফেনী ও রামগতিতে ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
সর্বনিম্ন তাপমাত্রা: তেঁতুলিয়ায় ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস।
এসআর